শাহ্জালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে গফরগাঁওয়ের শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ

Printed Edition

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি গফরগাঁও শাখা, ময়মনসিংহ শাখা, ভালুকা কৃষি শাখা, হালুয়াঘাট শাখা ও করিমগঞ্জ শাখার যৌথ উদ্যোগে ময়মনসিংহের গফরগাঁওয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপন করা হয়েছে। গত মঙ্গলবার দিনব্যাপী উপজেলার শাঁখচুড়া উচ্চবিদ্যালয়, আঠারোদানা (বহুমুখী) উচ্চবিদ্যালয় ও আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মার্কাজ মাদরাসা ও এতিমখানায় প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি গফরগাঁও শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে এবং শাখা কর্মকর্তা মহিবুস সালেহীনের উপস্থাপনায় আলোচনা সভা, বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জোনাল হেড ও ময়মনসিংহ শাখা ব্যবস্থাপক মো: হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ভালুকা এসএমই/কৃষি শাখা ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন, করিমগঞ্জ শাখা ব্যবস্থাপক মুহাম্মদ নজরুল ইসলাম ও হালুয়াঘাট শাখা ব্যবস্থাপক মো: মোস্তাফিজুর রহমান।