রাজধানীতে ছাত্রশিবিরের ‘আল-খাওয়ারিজমি সায়েন্স ফেস্ট’ শুরু

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কমপ্লেক্সে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘আল-খাওয়ারিজমি সায়েন্স ফেস্ট ২০২৬’। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত এই বিজ্ঞান উৎসবের উদ্বোধন করেন জুলাই অভ্যুত্থানের শহীদ আহনাফ আবির আশরাফুল্লাহর বড় বোন অ্যাডভোকেট সাইদা আক্তার।

উৎসবের উদ্বোধন ঘোষণা করে অ্যাডভোকেট সাইদা আক্তার তার ভাই শহীদ আহনাফ আবিরের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ‘শুধু মতায় টিকে থাকার মোহে আজ আমাদের দেশ অনেক পিছিয়ে পড়েছে। আমরা আর পিছিয়ে থাকতে চাই না, আমরা এগিয়ে যেতে চাই।’ এ সময় তিনি তরুণদের মেধা বিকাশে ছাত্রশিবিরের এই উদ্যোগকে ধন্যবাদ জানান

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ জুলাই আন্দোলনের শহীদদের এবং আধিপত্যবিরোধী আন্দোলনের শহীদ শরিফ ওসমান হাদি ও সম্প্রতি শেরপুরে নিহত রেজাউল করিমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, ‘রাষ্ট্রীয় বাজেটে প্রায় সাড়ে সাত লাখ কোটি টাকা। সরকারি পৃষ্ঠপোষকতায় এ ধরনের বিজ্ঞান উৎসব আয়োজন করা উচিত। দেশের প্রয়োজনে মৌলিক অধিকারের পাশাপাশি প্রতিরা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে বিজ্ঞান ও প্রযুক্তির কোনো বিকল্প নেই।’

দুই দিনব্যাপী এই উৎসবে শিার্থীদের মেধা বিকাশে রয়েছে নানা আয়োজন। উল্লেখযোগ্য প্রতিযোগিতার মধ্যে রয়েছে:

ম্যাথ অলিম্পিয়াড: শিার্থীদের গাণিতিক মেধা যাচাই।

প্রজেক্ট ডিসপ্লে: নতুন নতুন বৈজ্ঞানিক উদ্ভাবনী প্রদর্শনী।

ক্যাপচার দ্য ফ্যাগ : সাইবার নিরাপত্তা বিষয়ক বিশেষ প্রতিযোগিতা।

সাধারণ দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে বিশেষ ‘পাবলিক অ্যাক্টিভিটি জোন’। যেখানে লাইভ সায়েন্স ডেমোনস্ট্রেশন, রোবোটিক্স ও আধুনিক প্রযুক্তির প্রদর্শনী, সায়েন্স গেমস ও কুইজ এবং তরুণ উদ্ভাবকদের নিজস্ব প্রজেক্ট উপস্থাপনার ব্যবস্থা রয়েছে।

আয়োজক সূত্রে জানানো হয়েছে, উৎসবটি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। বিজ্ঞানের প্রতি তরুণ প্রজন্মকে আগ্রহী করে তুলে একটি দ ও মেধাবী প্রজন্ম গঠনই এই আয়োজনের মূল ল্য।