অ্যাকাডেমি পরিদর্শন বিসিবি সভাপতির
Printed Edition
ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা
যশোরের ঝিকরগাছা ক্রিকেট অ্যাকাডেমি ও শিক্ষা ফাউন্ডেশন পরিদর্শন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠ সংলগ্ন ক্রিকেট অ্যাকাডেমিতে গতকাল এসেছিলেন তিনি। পরিদর্শনকালে বুলবুল অ্যাকাডেমির বর্তমান পরিচালনা পর্ষদ, পরিচালক, কোচ ও ক্রিকেটারদের সার্বিক খোঁজখবর নেন।