কক্সবাজারে আকিজ অ্যাগ্রো ফিডের বার্ষিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত
Printed Edition
কক্সবাজারে আকিজ অ্যাগ্রো ফিড লিমিটেডের দুই দিনব্যাপী বার্ষিক সেলসকনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গত ৬ ফেব্রুয়ারি কক্সবাজারের একটি হোটেলে সারা দেশ থেকে আগত প্রায় ২৫০ জন বিক্রয়প্রতিনিধির উপস্থিতিতে ‘সুপার হিট সেলস মিট’ শীর্ষক এই সম্মেলনের উদ্বোধন করেন আকিজ রিসোর্সের চেয়ারম্যান ফারিয়া হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শেখ জসিম উদ্দিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- আকিজ অ্যাগ্রো ফিড লিমিটেডের সিইও এ টি এম হাবিব উল্লাহ, আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, ক্লাস্টার সিএফও কাজী মোত্তাকিন হোসেন, চিফ পিপল অফিসার মোহাম্মদ আফসার উদ্দিন, চিফ সাপ্লাই চেইন অফিসার খন্দকার মোস্তাকিম আহমেদ ফাহিম ও ডেপুটি সিওও সোহানুর রহমান সোহানসহ আকিজ অ্যাগ্রো ফিড লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সম্মেলনে বিক্রয়প্রতিনিধিদের ব্যক্তিগত কৃতিত্বের স্বীকৃতি প্রদান করা হয়। বিগত বছরের অসামান্য অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে সেরা পারফর্মারদের পুরস্কৃত করা হয়। বিজ্ঞপ্তি।