বাউয়েট ক্যাম্পাসে উদ্যোক্তা প্রতিযোগিতা হাল্ট প্রাইজ অনুষ্ঠিত
Printed Edition
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট), কাদিরাবাদ ক্যাম্পাসে আইকিউএসি-এর সহযোগিতায় বিশ্বব্যাপী উদ্যোক্তা প্রতিযোগিতা হাল্ট প্রাইজ-২০২৬-এর অন-ক্যাম্পাস রাউন্ড অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান। এ সময় উপস্থিত ছিলেন- বিজ্ঞান ও মানবিক অনুষদ এবং আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো: সাজ্জাদ হোসেন, ইলেক্ট্রিক্যাল ও কম্পিউটার অনুষদের ডিন এবং আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মো: মনজিনুল মুবীন (অব:), বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা এবং হাল্ট প্রাইজ বাউয়েট-এর উপদেষ্টাবৃন্দ।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেখ তৌফিকুল ইসলাম, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক বৃষ্টি রানি রায়, ব্রেইন স্টেশন ২৩-এর বিজনেস এনালিস্ট সামরান রহমান এবং রবেনডেভ-এর জুনিয়র প্রোডাক্ট ম্যানেজার আসিফ ইশতিয়াক। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী রিদিতা রাজ্জাক। বিজ্ঞপ্তি।