এমআইইউ-সিপিএএ’র যৌথ সেমিনার অনুষ্ঠিত
Printed Edition
শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে সমন্বিত কার্যক্রম জোরদারের লক্ষ্যে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমআইইউ) ‘চধৎঃহবৎংযরঢ় ভড়ৎ ঈড়-ঈৎবধঃরড়হ’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সভাকক্ষে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি অ্যানালাইসিস অ্যান্ড অ্যাডভোকেসির (সিপিএএ) সাথে যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশ বিজ্ঞানী, শিক্ষাবিদ এবং এমআইইউর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন সাবেক জ্যেষ্ঠ সচিব এবং সিপিএএ’র ট্রাস্টি মেম্বার ড. কে এম কবিরুল ইসলাম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব অ্যান্টওয়ার্পের নন-রেসিডেন্ট রিসার্চার ড. মোহাম্মদ মিজানুর রহমান। প্যানেল আলোচনায় অংশ নেন শিক্ষাবিদ, গবেষক ড. হাফিজুর রহমান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিউল ইসলাম। আলোচনা সেশন সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন মো: মাহবুব আলম। সেমিনারে বক্তারা উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণাভিত্তিক শিক্ষা সম্প্রসারণ এবং উদ্ভাবনী কার্যক্রমকে আরো গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। একই সাথে দুই প্রতিষ্ঠান যৌথ উদ্যোগে প্রাথমিকভাবে ‘গভর্ন্যান্স, ডেভেলপমেন্ট অ্যান্ড ডিপ্লোম্যাসি’ শীর্ষক একটি কোর্স পরিচালনাসহ যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনা, প্রকল্প প্রণয়ন, একাডেমিক সহযোগিতা বিনিময় এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি।