বিজয় দিবস উপলক্ষে পানি ভবনে স্বেচ্ছায় রক্তদান

Printed Edition
artho-3
বিজয় দিবস উপলক্ষে পানি ভবনে স্বেচ্ছায় রক্তদান

মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল গ্রিনরোডের পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো: এনায়েত উল্লাহ। বোর্ডের কল্যাণ পরিদফতরের আয়োজনে কোয়ান্টাম ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ঢাকা পানি উন্নয়ন বিভাগ ও বাপাউবো ব্লাড নেটওয়ার্কের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিয়ন ও প্রশাসন) মো: রফিকুল ইসলাম চৌবে । অনুষ্ঠানে অন্যদের মধ্যে বোর্ডের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী ইউনিয়ন বি-১৯০১ এর নেতারা উপস্থিত ছিলেন ।আয়োজিত রক্তদান কর্মসূচিতে বোর্ডের ২৬ জন নারী ও পুরুষ কর্মকর্তা ও কর্মচারী স্বেচ্ছায় রক্তদান করেন । উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে বোর্ডের মহাপরিচালক মো: এনায়েত উল্লাহ বলেন, মহান বিজয় দিবস একটি গুরুত্বপূর্ণ দিন। দিবসটিকে যথাযথ মর্যাদায় উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি প্রশংসনীয় উদ্যোগ। তিনি ভবিষ্যতেও এ ধরণের উদ্যোগ অব্যাহত রাখার জন্য আয়োজকদের অনুরোধ করেন। বিজ্ঞপ্তি।