দেওয়ানগঞ্জে প্রতিবন্ধী ছাত্রীকে ধর্ষণ

Printed Edition

দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

বাবা ও মাকে হত্যার হুমকি দিয়ে চতুর্থ শ্রেণীর প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীকে (১২) ধর্ষণ করেছে ৬৫ বছরের চার সন্তানের জনক আলম। গত শনিবার দেওয়ানগঞ্জ মডেল থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেন প্রতিবন্ধীর বাবা।

ঘটনাটি ঘটছে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের তিলকপুর মধ্যপাড়া গ্রামে। শিশুটি স্থানীয় একটি প্রতিবন্ধী শিক্ষাপ্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। শিশুটি সৎ মার সংসারে থেকে পড়াশোনা করছে।

একই গ্রামের ধর্ষক আলমের স্ত্রী নেই। ছেলেদের বিয়ে করিয়েছেন ও মেয়েদের বিয়ে দিয়েছেন। ভুক্তভোগী প্রতিবন্ধী শিশুটি জানান, মা ও বাবাকে মেরে ফেলাল হুমকি দিয়ে দেড় বছর ধরে প্রায়ই সে আমাকে ধর্ষণ করছে। গত শুক্রবার ধর্ষণকালে শিশুটির বাবা ধর্ষককে ধরে ফেলে। পরে স্থানীয়ভাবে বিষয়টির সমাধান করা হবে বলে আশস্ত করে স্থানীরা। দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি নাজমুল হাসান জানান, প্রতিবন্ধী বাবা বাদি হয়ে থানায় ধর্ষণের মামলা করেছেন। ডাক্তারী পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষক আলম কারিকে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।