‘ঢাকা ব্যাংক আনন্দ আলো সাহিত্য পুরস্কার’ পেলেন ৮ লেখক

Printed Edition
3rd-3
পুরস্কার বিজয়ী লেখকদের সাথে অতিথিরা : নয়া দিগন্ত

‘ঢাকা ব্যাংক আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২৫’ পেলেন আট লেখক। এ উপলক্ষে চ্যানেল আই ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। অতিথি হিসেবে ছিলেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও আনন্দ আলো সম্পাদকমণ্ডলীর সভাপতি, বিশিষ্ট শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর এবং প্রকাশক ও অন্যদিন সম্পাদক মাজহারুল ইসলাম। কবিতা, উপন্যাস, প্রবন্ধ, শিশুসাহিত্য ও প্রথম বই এই পাঁচটি শাখায় মোট আটজন লেখককে পুরস্কৃত করা হয়।

পুরস্কারপ্রাপ্তরা হলেন : কবিতায় আব্দুল হাই শিকদার, উপন্যাসে সাদত হোসাইন ও শানারেই দেবী শানু, প্রবন্ধে মোহাম্মদ এজাজ ও মাহবুব আজীজ, শিশুসাহিত্যে আমীরুল ইসলাম ও মাহবুবা চৌধুরী এবং প্রথম বই শাখায় দিদারুল আলম। পুরস্কারপ্রাপ্ত গুণী লেখকদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা, ক্রেস্ট ও উত্তলীয় তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান এবং সহযোগী সম্পাদক রাজু আলীম।

উল্লেখ্য, ২০২৫ সালে বাংলা একাডেমি আয়োজিত একুশে বইমেলায় প্রকাশিত গ্রন্থ থেকে শ্রেষ্ঠ কাজগুলোর জন্য এই সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি।