নৌ মহড়ায় ইরানের উপস্থিতি
দক্ষিণ আফ্রিকার তীব্র নিন্দা যুক্তরাষ্ট্রের
Printed Edition
এএফপি
ইরানে বিক্ষোভের বিরুদ্ধে শাসকগোষ্ঠীর কঠোর দমন-পীড়ন ব্যবস্থার কারণে, বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার উপকূলে নৌ মহড়ায় মধ্যপ্রাচ্যের দেশটির উপস্থিতিকে ‘বিশেষভাবে নিন্দনীয়’ বলে সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। ব্রিকসভুক্ত দেশগুলোর অংশ হিসেবে অনুষ্ঠিত এই মহড়ায় অংশ নিতে চীন, ইরান, রাশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের জাহাজগুলো প্রায় এক সপ্তাহ আগে কেপ টাউনের উপকূলীয় নৌসীমায় প্রবেশ করে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকা সরকার চীন-নেতৃত্বাধীন এই মহড়া থেকে ইরানকে সরে দাঁড়াতে অনুরোধ করেছিল। এই মহড়া এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন ইরানে দমন-পীড়ন চলছে, আর এর ফলে মানবাধিকার কর্মীদের মতে, কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। মহড়াগুলোতে ইরানি জাহাজগুলো ঠিক কতটা জড়িত ছিল, তা স্পষ্ট নয়।