দ্বিতীয় ম্যাচেও জয় ফ্রান্সের

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ফিফা আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিলের বিপক্ষে প্রীতিম্যাচে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছিল ফ্রান্স। সেলেকাওদের হারানো ম্যাচের একাদশের সবাইকে বাইরে রেখে বিরতির দ্বিতীয় প্রীতিম্যাচে গত পরশু কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামে দিদিয়ের দেশমের দল। ভিন্ন একাদশ মাঠে নামালেও দারুণ পারফরম্যান্স উপহার দিলো ফ্রান্স। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে কলম্বিয়াকে অনায়াসে ৩-১ ব্যবধানে হারাল দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অন্য ম্যাচগুলোতে লিথুওনিয়াকে ২-০ ব্যবধানে হারিয়েছে জর্জিয়া। আর্মেনিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় বেলারুশের। ম্যাকাওকে রীতিমতো ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে তানজানিয়া। কেপ ভার্দের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ফিনল্যান্ড।