রিহ্যাবের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কো-চেয়ারম্যান হলেন দিদারুল

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) স্যান্ডিং কমিটি ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রেসালাহ প্রপার্টিজ অ্যান্ড ডিজাইন টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিদারুল আলম মজুমদার। রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দিদারুল আলম রিহ্যাবের বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ, সুপারিশ ও কর্মপরিকল্পনা প্রণয়ন ও উপস্থাপন করবেন।