প্রশ্নোত্তর

Printed Edition
islami logo
প্রশ্নোত্তর

প্রশ্ন : জুমার দিন খুতবা শুরুর আগে চার রাকাত সুন্নত নামাজ পড়তে হয়। এই নামাজ যদি আমি বাসা থেকে পড়ে আসি তাহলে মসজিদে যখন সুন্নত নামাজ আদায় করতে বলে তখন আমি অন্য নফল নামাজের নিয়ত করতে পারব কি?

উত্তর : জুমার দিন খুতবা শুরু হওয়ার আগ পর্যন্ত সুুন্নত নামাজ পড়া যাবে, এটি সহিহ হাদিসে আছে। সুতরাং আপনি বাসায় নামাজ পড়তে পারবেন, মসজিদে এসে খুতবা শুরুর আগ পর্যন্ত নামাজ পড়তে পারবেন। খুতবার আগে শুধু চার রাকাত পড়তে হবে, বেশি-কম করা যাবে না, বিষয়টি এ রকম না। আপনি বেশিও পড়তে পারেন। কম করলেও সমস্যা নেই। রাকাত নির্ধারিত নয়। এগুলো সুন্নাত নামাজ, যত বেশি আদায় করবেন তত বেশি সওয়াব হবে।

-ফতোয়া বিভাগ : আস-সুন্নাহ ট্রাস্ট