বিশ্বকাপের আশায় হঠাৎ অস্ত্রোপচার নেইমারের
Printed Edition
ক্রীড়া ডেস্ক
ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে নেইমার থাকবেন কি না তা এখনো নিশ্চিত নয়। ফিফা আন্তর্জাতিক বিরতিতে লস ব্লাঙ্কোসরা দু’টি প্রীতিম্যাচ খেললেও সেই স্কোয়াডেও ছিলেন না তিনি। তাতেই নেইমারকে ছাড়া বিশ্বকাপ খেলবে ব্রাজিল, এই আলোচনা আরো জোরালো হয়। তবে নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সর্বোচ্চ এই গোলদাতা।
যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডায় শুরু হতে যাওয়া বিশ্বকাপে খেলার প্রচেষ্টার অংশ হিসেবেই আবার অস্ত্রোপচার করিয়েছেন সান্তোসের এই রাজপুত্র। এমনটিই স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে জানিয়েছেন ক্লাবটির কোচ কুকা। আন্তর্জাতিক বিরতির সময় হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে নেইমারের। চিকিৎসকদের পরামর্শেই ব্রাজিলিয়ান লিগের মৌসুম শেষে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছিলেন এই ফরোয়ার্ড। এরপর কয়েক মাসের মধ্যেই আবার চিকিৎসার জন্য অপারেশন থিয়েটারে যেতে হয় তাকে। এবার তিনি নিয়েছেন আধুনিক রিজেনারেটিভ চিকিৎসা- প্লাটিলেট-রিচ প্লাজমা থেরাপি। যার মাধ্যমে ক্ষতিগ্রস্ত জয়েন্টের টিস্যু পুনর্গঠন ও শক্তিশালী করার চেষ্টা করা হচ্ছে। এখন তিনি বিশেষ পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন। লক্ষ্য একটাই- বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হয়ে ওঠা। বিশ্বকাপের আগে যেন তাকে সেরা ফর্মে দেখতে পারেন দলের কোচ কার্লো অ্যানচেলোত্তি, তা নিশ্চিত করতেই আন্তর্জাতিক বিরতির সময় হাঁটুর অস্ত্রোপচার করিয়েছেন নেইমার।