ফাইনালে হায়দরাবাদ কিংসমেন

Printed Edition

ক্রীড়া ডেস্ক

পাকিস্তান সুপার লিগের এলিমিনেটরে রুদ্ধশ্বাস লড়াইয়ে হায়দরাবাদ কিংসমেন দুই রানের অবিশ্বাস্য জয়ে ফাইনালে উঠেছে। শেষ ওভারে দুর্দান্ত বোলিং করে নায়ক বনে যান হুনাইন শাহ। প্রথমে ব্যাট করে হায়দরাবাদ করে ১৮৬ রান। ১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইসলামাবাদ ইউনাইটেডে শেষ দুই ওভারে দরকার ছিল ২৮ রান। ১৯তম ওভারে ২২ রান তুলে ম্যাচ প্রায় নিজেদের করে ফেললেও শেষ ওভারে ছয় রান তুলতে ব্যর্থ হয় তারা। হুনাইনের নিয়ন্ত্রিত বোলিংয়ে আসে মাত্র তিন রান।