রায়গঞ্জে আ’লীগ ছাড়লেন অর্ধশতাধিক নেতাকর্মী যোগ দিলেন বিএনপিতে
Printed Edition
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী দল ত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন। এ ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।
সম্প্রতি ধানগড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। নতুন যোগদানকারীদের নেতৃত্ব দেন ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ভিপি আইনুল হক। তিনি নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন এবং বলেন, গণতন্ত্র ও ভোটাধিকারের পক্ষে অবস্থান নেয়া সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিএনপির সাথে সম্পৃক্ত হচ্ছেন।