স্কয়ার টেক্সটাইলসের এজিএম অনুষ্ঠিত
৩২% নগদ শেয়ার হিসাবে লভ্যাংশ অনুমোদন
Printed Edition
স্কয়ার টেক্সটাইলস পিএলসি, জুন ৩০, ২০২৫ তারিখে সমাপ্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী তার শেয়ারহোল্ডারদের জন্য ৩২% নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। সোমবার ভার্চুয়াল প্লাটফর্মের অধীনে অনুষ্ঠিত ৩০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ ঘোষণা দেয়া হয়।
স্কয়ার টেক্সটাইলস পিএলসির চেয়ারম্যান তপন চৌধুরী সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় চেয়ারম্যান তপন চৌধুরী, ভাইস চেয়ারম্যান রতœা পাত্র, ব্যবস্থাপনা পরিচালক স্যামুয়েল এস চৌধুরীর, পরিচালক অঞ্জন চৌধুরী এবং মুহাম্মাদুল হক, হেড অর একাউন্টস অ্যান্ড ফাইন্যান্স জনাব মো: কবির রেজা, চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো: আমিনুর রহমান এবং কো¤পানি সেক্রেটারি সঞ্জীব বরন রায় উপস্থিত ছিলেন।
আলোচ্য জুন ৩০, ২০২৫ তারিখে সমাপ্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কো¤পানির মোট বিক্রয়, মোট মুনাফা এবং নিট মুনাফা (কর-পরবর্তী) হয়েছে যথাক্রমে ২২.৬৫ বিলিয়ন টাকা, ৩.০৩ বিলিয়ন টাকা এবং ১.২৭ বিলিয়ন টাকা। কো¤পানির বিক্রয়, মোট মুনাফা এবং নিট মুনাফা (কর-পরবর্তী) বেড়েছে যথাক্রমে ১৯.৬৭, ৩০.০০ এবং ১৭.৬৭ শতাংশ।
আলোচ্য আর্থিক প্রতিবেদন অনুসারে ৩২৪.৫০ মিলিয়ন টাকা জাতীয় কোষাগারে জমা দিয়েছে। বিজ্ঞপ্তি।