সম্মিলিত ইসলামী ব্যাংকের ষষ্ঠ বোর্ড সভা অনুষ্ঠিত
Printed Edition
সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৬ষ্ঠ সভা সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজি শায়রুল হাসান। সভায় সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্টের দায়িত্বপ্রাপ্ত পরিচালক উপস্থিত ছিলেন। এ ছাড়া পর্ষদের আহ্বানে সম্মিলিত ইসলামী ব্যাংকের সাথে মার্জার প্রক্রিয়ার আওতাধীন পাঁচ ব্যাংকের প্রশাসকরাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।