ইসলামী ব্যাংকের ডিজিটাল সেবায় সহজ হলো দান ও হজ-ওমরাহর প্রস্তুতি
Printed Edition
প্রযুক্তির কল্যাণে ইবাদত ও জনকল্যাণমূলক কাজে অংশ নেয়া এখন আরো সহজ ও সাবলীল। ইসলামী ব্যাংকের ডিজিটাল দান বক্স ও হজ-ওমরাহ সেভিংসের মাধ্যমে ঘরে বসেই নিরাপদ ও সরাসরি পবিত্র কাজে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন।
হজ ও উমরাহ সেভিংস : হজ ও উমরাহ পালনে আগ্রহী ব্যক্তিদের দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনার অংশ হিসেবে ইসলামী ব্যাংকে রয়েছে মুদারাবা হজ সেভিংস অ্যাকাউন্ট ও মুদারাবা উমরাহ সেভিংস স্কিম। এ দু’টি স্কিম গ্রাহকদের ধাপে ধাপে অর্থ সঞ্চয় করতে সহায়তা করে এবং আর্থিক ও মানসিক প্রস্তুতির মাধ্যমে পবিত্র হজ ও উমরাহ পালন সহজতর করে।
হজ পালনে ইচ্ছুক ব্যক্তি তার সামর্থ্য ও পরিকল্পনা অনুযায়ী এক থেকে পঁচিশ বছর মেয়াদে মুদারাবা হজ সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারেন। মুদারাবা পদ্ধতিতে সর্বোচ্চ মুনাফা প্রদান করা হয় এ অ্যাকাউন্টে। গ্রাহক তার পরিকল্পনা ও আর্থিক সামর্থ্য অনুযায়ী হিসাবের মেয়াদের ভিত্তিতে কিস্তির পরিমাণ নির্ধারিত করতে পারেন বিধায় হজের জন্য টাকা জমানো অধিকতর সহজ হয়।
একইভাবে উমরাহ পালনে ইচ্ছুক ব্যক্তি তার সামর্থ্য ও পরিকল্পনা অনুযায়ী এক থেকে ১২ বছর মেয়াদে মাসিক কিস্তিতে উমরাহর টাকা জমা করতে পারেন। ১৮ বছর বা তদূর্ধ্ব ব্যক্তি নিজ নামে এবং অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে তার নামে পিতামাতা অথবা আইনগত অভিভাবক এই হিসাব খুলতে পারবেন।
জাতীয় পরিচয়পত্র ও ছবিসহ যেকোনো শাখা, উপ-শাখা, এজেন্ট আউটলেট এমনকি সেলফিন অ্যাপের মাধ্যমেও ঘরে বসে এই হিসাবগুলো খোলা সম্ভব।
ডিজিটাল দান বক্স : ইসলামী ব্যাংকের ডিজিটাল দান বক্স আধুনিক প্রযুক্তির সমন্বয়ে মানুষের দান করার প্রক্রিয়াকে করেছে অনেক বেশি সহজ ও স্বচ্ছ। এই বিশেষ সেবার কল্যাণে গ্রাহক এখন সাথে নগদ টাকা না থাকলেও সেলফিনসহ যেকোনো ব্যাংকিং অ্যাপ ও মোবাইল ব্যাংকিং অ্যাপ থেকে কিউআর কোড স্ক্যান করে মুহূর্তেই সাদাকাহ বা অনুদান প্রদান করতে পারছেন।
সেলফিন, আই-ব্যাংকিং বা শাখা/এজেন্টে স্পেশাল ইনস্ট্রাকশন দিয়ে স্বয়ংক্রিয়ভাবে সব অ্যাকাউন্টের মাসিক কিস্তি টাকা ও অনুদানের টাকা জমা দেয়ার ব্যবস্থা রয়েছে। প্রযুক্তির উৎকর্ষ আর আমানতদারিতার সংমিশ্রণে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কেবল একটি আর্থিক প্রতিষ্ঠান নয় বরং মানুষের ধর্মীয় ও সামাজিক দায়বদ্ধতা পূরণের এক বিশ্বস্ত ঠিকানায় পরিণত হয়েছে। বিজ্ঞপ্তি