আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ডে সিলভার পুরস্কার অর্জন করল ইস্টার্ন লুব্রিকেন্টস
Printed Edition
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহযোগী প্রতিষ্ঠান ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি (ইএলবিএল) মর্যাদাপূর্ণ ‘১৫তম আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড’-এ সিলভার অ্যাওয়ার্ড লাভ করেছে। গতকাল ১৭ ডিসেম্বর, ২০২৫ তারিখে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার ঘোষণা করা হয়। প্রতিষ্ঠানটি ২০২৪ সালের সেরা বার্ষিক প্রতিবেদনের জন্য ‘তেল, গ্যাস ও জ্বালানি’ ক্যাটাগরিতে এই বিশেষ স্বীকৃতি অর্জন করেছে। বার্ষিক প্রতিবেদনে স্বচ্ছতা, আর্থিক তথ্যের নির্ভুলতা এবং আন্তর্জাতিক মান বজায় রাখার ফলস্বরূপ এই অর্জন। ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসির পে পুরস্কারটি গ্রহণ করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শহীদুল আলম। বিজ্ঞপ্তি।