স্টার্লিংয়ের নেতৃত্বে বিশ্বকাপ দল আয়ারল্যান্ডের

Printed Edition

ক্রীড়া ডেস্ক

আগামী মাসের ৭ তারিখ ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে শুরু হবে টি-২০ বিশ্বকাপ ক্রিকেট। আসরকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আয়ারল্যান্ড। দলের নেতৃত্বে রাখা হয়েছে অভিজ্ঞ ক্রিকেটার পল স্টার্লিংকে। ১৫ সদস্যের স্কোয়াডে গত বছর নভেম্বরে বাংলাদেশ সফরের দল থেকে একটি পরিবর্তন এনেছে আইরিশরা। বাদ পড়েছেন জর্ডান নেইল। তার জায়গায় হাঁটুর চোট কাটিয়ে দলে জায়গা পেয়েছেন রস আডিয়ার।

বিশ্বকাপে গ্রুপ ‘বি’-তে রয়েছে আয়ারল্যান্ড। ৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আইরিশরা। ১১ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া, ১৪ ফেব্রুয়ারি ওমান ও গ্রুপের শেষ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি তাদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে।

আয়ারল্যান্ড দল : পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক আডিয়ার, রস আডিয়ার, বেন ক্যালিটজ, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ম্যাথু হাস্প্রেস, জশ লিটল, ব্যারি ম্যাকার্থি, হ্যারি টেক্টর, টিম টেক্টর, লরকান টাকার (উইকেটরক্ষক), বেন হোয়াইট ও ক্রেগ ইয়ং।