পূবালী ব্যাংক ও এসিআই লজিস্টিকের (স্বপ্ন) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
Printed Edition
পূবালী ব্যাংক পিএলসি এবং রিটেইল চেইন এসিআই লজিস্টিক লিমিটেডের (স্বপ্ন) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান গ্রাহকসেবা উন্নয়ন, মার্কেটিং ইনোভেশন, সিআরএম ইন্টিগ্রেশন এবং কো-ব্র্যান্ডেড ক্যাম্পেইন পরিচালনায় যৌথভাবে কাজ করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই লজিস্টিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: শাহনেওয়াজ খান এবং এসিআই পিএলসির পরিচালক (ট্রেজারি, ফাইন্যান্স অ্যান্ড প্ল্যানিং) আবু হাসান জামান।
এ সময় পূবালী ব্যাংকের ঢাকা উত্তর অঞ্চলের অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক এ কে এম আব্দুর রাকিব, মহাখালী করপোরেট শাখার মহাব্যবস্থাপক মো: শাহীন শাহরিয়া, উপ মহাব্যবস্থাপক ও অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশন প্রধান মো: রবিউল আলম, ধানমণ্ডি শাখার উপমহাব্যবস্থাপক নিগার সুলতানা, গুলশান সার্কেল-১ করপোরেট শাখার উপমহাব্যবস্থাপক মো: মনিরুজ্জামান, সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী, গ্রাহক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।