মির্জাপুরে ‘মেট্রো মার্ট’-এর নতুন আউটলেট উদ্বোধন

Printed Edition
artho-2
মির্জাপুরে ‘মেট্রো মার্ট’-এর নতুন আউটলেট উদ্বোধন

শিল্পাঞ্চল মির্জাপুরে উদ্বোধন হলো আকিজ ভেঞ্চার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান, দেশের সেরা সুপারশপ মেট্রো মার্টের নতুন আউটলেট। শনিবার, মির্জাপুরের গড়াইয়ে ফিতা কেটে আউটলেটির উদ্বোধন করেন আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আকিজ ভেঞ্চার লিমিটেডের সিইও সৈয়দ জয়নুল আবেদীন, মেট্রো মার্টের জেনারেল ম্যানেজার গিয়াস উদ্দিন বিশ্বাস ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। ‘মেইড ইন বাংলাদেশ’ স্লোগানকে অগ্রাধিকার দিয়ে দেশে তৈরী পণ্যগুলো ও নিরাপদ, অরগানিক খাদ্য গণমানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার এক মহৎ উদ্দেশ্য সামনে রেখে কাজ করে যাচ্ছে আকিজ মেট্রো মার্ট। ভেজাল ও মানহীন বিদেশী পণ্য এড়িয়ে সাশ্রয়ী দামে গুণগত মানসম্পন্ন দেশীয় পণ্যের প্রচার ও প্রসারই মেট্রো মার্টের লক্ষ্য। বিজ্ঞপ্তি।