চকরিয়ায় সালাহউদ্দিন আহমেদের গণসংযোগ

Printed Edition
bangla-3
কক্সবাজারের চকরিয়ায় সাধারণ মানুষকে হাত নেড়ে অভিনন্দন জানান বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ : নয়া দিগন্ত

কক্সবাজার অফিস

দীর্ঘ দেড় দশক পর নিজ নির্বাচনী এলাকা কক্সবাজারের চকরিয়ায় গণসংযোগ করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। চকরিয়া উপজেলার খুটাখালীর পীর সাহেব মৌলানা আব্দুল হাইয়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন তিনি।

গতকাল মঙ্গলবার সকালে কক্সবাজারে পৌঁছে দুপুরে চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায় যান তিনি। কবর জেয়ারত শেষে তিনি চকরিয়ার খুটাখালীর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন করেন। এরপর খুটাখালী ইউনিয়নের হাজীপাড়া, স্কুলপাড়া, মুসলিম বাজার, উত্তর মেধা কচ্চপিয়া এলাকায় গণসংযোগ করেন। দীর্ঘদিন পর নিজ নির্বাচনী এলাকার এসব গ্রামে পৌঁছলে এলাকাবাসীর মধ্যে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়। ২০০১ সালে কক্সবাজার-১ চকরিয়া পেকুয়া আসনে সংসদ সদস্য নির্বাচিত হলে চারদলীয় জোট সরকারের যোগাযোগ প্রতিমন্ত্রী নিযুক্ত হন সালাহউদ্দিন আহমেদ।