মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার হলেন এ এইচ এম আবু সাঈদ

Printed Edition

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন এ এইচ এম আবু সাঈদ। এ উপলক্ষে গতকাল বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের অন্যতম সদস্য অ্যাডভোকেট মো: মতিয়র রহমান আকন্দ এবং ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

এর আগে গত রোববার মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার হিসেবে এ এইচ এম আবু সাঈদের হাতে নিয়োগপত্র তুলে দেন ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার হিসেবে যোগদানের আগে তিনি একই বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া দীর্ঘ ১৪ বছর অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন।

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাশাপাশি তিনি দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দুই যুগেরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। বিজ্ঞপ্তি।