খুবিতে বেল্টা ন্যাশনাল কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত

Printed Edition
artho-2
খুবিতে বেল্টা ন্যাশনাল কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত

খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ‘চবফধমড়মরপ ওহহড়াধঃরড়হং ভড়ৎ জবভড়ৎসধঃরড়হ ধহফ জবংরষরবহপব’ শীর্ষক বেল্টা ন্যাশনাল কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিন ও বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশনের (বেল্টা) যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনটি আজ ১০ জানুয়ারি (শনিবার) সকালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে শুরু হয়।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিসি প্রফেসর ড. মো: রেজাউল করিম। তিনি বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থা দ্রুত পরিবর্তিত হচ্ছে। শিক্ষার্থীদের চাহিদা ও শেখার ধরন বদলাচ্ছে এবং প্রযুক্তি ক্রমেই শ্রেণিকক্ষের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে। এ প্রেক্ষাপটে পরিবর্তনশীল শিক্ষাব্যবস্থা ও প্রযুক্তিনির্ভর শ্রেণিকক্ষে শিক্ষকদের নতুন ও নমনীয় শিক্ষণ-পদ্ধতি গ্রহণ করা অত্যন্ত জরুরি।

ইংরেজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. আব্দুর রহমান শাহীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সম্মেলনের কী-নোট স্পিকার, বেল্টার প্রেসিডেন্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর আহমেদ বশির, খুবির কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মো: শাহজাহান কবীর, কনফারেন্স কনভেনর ও বেল্টার সেক্রেটারি ড. মো: মহিব উল্লাহ এবং কো-কনভেনর ও ইংরেজি ডিসিপ্লিনের প্রফেসর মো: সামিউল হক।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের পরিচালক প্রফেসর ড. শায়লা সুলতানা কী-নোট সেশন উপস্থাপন করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের প্রভাষক তুশমিত মেহেরুবা আঁকা ও প্রভাষক আফসানা কবির প্রীতি। দিনব্যাপী এ সম্মেলনে চারটি প্যারালাল সেশনে শতাধিক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। সম্মেলনে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ব¦বিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় তিনশ শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী অংশ নেন।