পাচারকালে বার্মাছড়িতে বিপুল পরিমাণ কাঠ জব্দ
Printed Edition
খাগড়াছড়ির দুর্গম জনপদ লক্ষ্মীছড়ি উপজেলার বার্মাছড়ি এলাকার নির্জনে অবৈধভাবে কাঠ পাচারকালে নিরাপত্তা বাহিনী অভিযানে বিপুল পরিমাণ কাঠ জব্দ করা হয়েছে। জব্দ কাঠের বাজার মূল্য পৌনে পাঁচ লাখ টাকা। লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনীর এক প্রেস বার্তায় জানানো হয়েছে, উপজেলার অনগ্রসর জনপদ বার্মাছড়ি রিজার্ভ ফরেস্টে থাকা সেগুনবাগানের পরিপক্ব গাছ অবাধে কেটে ঝিরিপথে পাচার করার খবরে গতকাল বুধবার সকালে পরিচালিত এক অভিযানে ৫৩০ পিস (আনুমানিক ১০৬০ সিএফটি) অবৈধ কাঠ জব্দ করা হয়। জব্দকৃত কাঠ চট্টগ্রাম উত্তর বন বিভাগের হাটহাজারী রেঞ্জের নিকট হস্তান্তর করা হয়েছে। মানিকছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা