বিআইএফপিসিএলের ব্যবস্থাপনা পরিচালক রমানাথ পূজারী

Printed Edition

প্রকৌশলী রমানাথ পূজারী গতকাল বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা:) লিমিটেডের (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন। এই পদে যোগদানের আগে তিনি মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট (এমএসটিপিপি), রামপাল, বিআইএফপিসিএলের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং এনটিপিসি লিমিটেডের নির্বাহী পরিচালক হিসেবে তিনি প্ল্যান্ট পরিচালনা, প্ল্যান্ট নির্ভরযোগ্যতা, প্ল্যান্টের দতা উন্নত করা এবং এমএসটিপিপির পরিবেশগত নিয়মাবলি পরিপালনে সম্পৃক্ত ছিলেন।

রমানাথ পূজারী ১৯৬৮ সালে ভারতের ওড়িশায় জন্মগ্রহণ করেন। তিনি ভুবনেশ্বরের কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে বি.ই. (মেকানিক্যাল) ডিগ্রি অর্জন করেন। তিনি গুরগাঁওয়ের এমডিআই থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। তিনি আইআইএম, আহমেদাবাদ ও মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিজনেস স্কুলে প্রশিণ গ্রহণ করেছেন।

তিনি ১৯৮৯ সালে এনটিপিসিতে যোগদান করেন এবং বিদ্যুৎ খাতে তার প্রায় ৩৬ বছরের অভিজ্ঞতা রয়েছে।

তিনি এনটিপিসির করপোরেট সেফটি বিভাগ পরিচালনা করেছেন এবং সেখানে অত্যন্ত প্রশংসনীয় কাজ করেছেন। তিনি ছত্তিশগড় রাজ্যের ২৯৮০ মেগাওয়াট মতা সম্পন্ন এনটিপিসি সিপাত পাওয়ার স্টেশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও তিনি এনটিপিসির প্লানিং ও সিস্টেম এবং আঞ্চলিক অপারেশন সার্ভিসেও কর্মরত ছিলেন।

ব্যক্তিজীবনে তিনি বিবাহিত এবং তার দু’টি মেয়ে রয়েছে। বিজ্ঞপ্তি।