ফরিদপুর জেলায় নাতে রাসূলে শ্রেষ্ঠ মুস্তাকিম নাদিয়ান
Printed Edition
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস ফরিদপুরের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী মুস্তাকিম নাদিয়ান নাতে রাসূল সা: শাখায় জেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে। গত সোমবার জেলা শিল্পকলা একাডেমি হলরুমে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ হিসেবে মুস্তাকিমের নাম ঘোষণা করা হয়।