সরকারি কর্মচারীদের মেরুদণ্ড প্রমাণের সুযোগ এই নির্বাচন : চট্টগ্রামের ডিসি
Printed Edition
বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
সরকারি কর্মচারীদের মেরুদণ্ড ও বিবেক আছে, তা প্রমাণের সুযোগ এই নির্বাচন; এমন মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জাহিদুল ইসলাম মিঞা। শুক্রবার বিকেলে বাঁশখালী উপজেলা পরিষদ হলরুমে ওই আসনের ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জামশেদুল আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার নাজির আহমেদ খানসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।