মঈনুল কবীর এসবিএসি ব্যাংকের নতুন এমডি ও সিইও
Printed Edition
এস এম মঈনুল কবীর এসবিএসি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে গতকাল বুধবার দায়িত্ব গ্রহণ করেছেন। এসবিএসি ব্যাংকে যোগদানের আগে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পালন করেন।
তিন দশকেরও বেশি সময়ের সমৃদ্ধ ব্যাংকিং ক্যারিয়ারে এস এম মঈনুল কবীর দেশের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি বাণিজ্যিক ব্যাংকে চিফ বিজনেস অফিসার, হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, ট্রেড ও লেন্ডিং অপারেশন এবং ব্রাঞ্চ ব্যাংকিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে নেতৃত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
এস এম মঈনুল কবীর ন্যাশনাল ব্যাংকের প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকিং জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি এক্সিম ব্যাংক পিএলসি, যমুনা ব্যাংক পিএলসি, সাউথইস্ট ব্যাংক পিএলসি এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসিতে সাফল্যের সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।