জবলে সিরাত মাহফিল অনুষ্ঠিত

নেক আমল সঙ্গী হয় অনন্তজীবনের আবদুল হাই নদভী

Printed Edition
3rd-3
লোহাগাড়া বড়হাতিয়ায় জবলে সিরাত মাহফিলে বক্তব্য রাখেন মুহাম্মদ আবদুল হাই নদভী

লোহাগাড়া উপজেলার বড়হাতিয়ায় বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী ৫০তম ঐতিহাসিক জবলে সিরাত মাহফিলে সভাপতির বক্তব্যে রাহবারে বায়তুশ শরফ মুহাম্মদ আবদুল হাই নদভী বলেন, মহানবী সা:-এর বর্ণাঢ্য, বৈচিত্র্য ও কীর্তিময় জীবনের প্রতিটি কর্ম, বাণী ও পয়গামে এবং রেখে যাওয়া জীবনাদর্শে মানুষ সমাজ ও সভ্যতার জন্য অতুলনীয় সব নিয়ামক শক্তি রয়েছে। সুতরাং সব রকম অসুন্দর, অকল্যাণ দূর করে শান্তি সুন্দর বসুন্ধরা গড়তে সার্বজনীন জীবনবিধান মহাগ্রন্থ আল-কুরআন এবং রাসূল সা:-এর সুন্নাহর অধ্যয়ন, অনুসরণ অনুকরণের কোনো বিকল্প নেই।

তিনি আরো বলেন, মানুষ সারা জীবন সম্পদ উপার্জন করে, কিন্তু মৃত্যুর সাথে সাথেই সেই সম্পদের ওপর তার মালিকানা শেষ হয়ে যায়। মৃত্যুর পর অর্জিত সম্পদ উত্তরাধিকারীদের মধ্যে বণ্টন হয়ে যায়। সম্পদ কবরে বা আখিরাতে কোনো কাজে আসে না, যদি না তা আল্লাহর রাস্তায় সদকা করা হয়। পক্ষান্তরে, একজন মানুষের নেক আমল মৃত্যুর পর কবরে, হাশরের ময়দানে এবং সর্বশেষ জাহান্নামের ওপর স্থাপিত পুলসিরাত পার হওয়ার সময় সাহায্য করে। শুধুমাত্র নেক আমল তথা সৎকর্মই সঙ্গী হয় অনন্তজীবনে।

মাওলানা কাজী শিহাব উদ্দিন ও মাওলানা আব্দুল হাকিমের সঞ্চালনায় দুই দিনব্যাপী এই ‘জবলে সিরাত’ মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের জেনারেল সেক্রেটারি হাফেজ মুহাম্মদ আমান উল্লাহ, যুগ্ম সম্পাদক আলহাজ মোহাম্মদ হারুন শেঠ, বড়হাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমডি জোনাইদ। বিভিন্ন অধিবেশনে বক্তব্য রাখেন অধ্যক্ষ আবু সালেহ মুহাম্মদ ছলীমুল্লাহ, শায়খুল হাদিস মাওলানা হাফেজ শাহ্ আলম, মাওলানা মামুনুর রশিদ নূরী, অধ্যক্ষ ড. মাওলানা আব্দুল কাদের নিজামী, ড. মাওলানা ওয়ালী উল্লাহ মুঈন, উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ওসমান গণী, মাওলানা মুহসীন আল হোসাইন, মাওলানা রিদওয়ানুল হক, মাওলানা জিয়াউল করিম, মাওলানা খন্দকার মাহবুবুল হক, মাওলানা আইয়ুব আলী আনসারী, মাওলানা লোকমান হাকিম জিহাদী, হাফেজ মাওলানা মোহাম্মদ সরওয়ার হোসেন, মাওলানা মুহাম্মদ হোসাইন আজাদ, মাওলানা ইমরান সাঈদ, মাওলানা জিয়াউল হক আনছারী, মাওলানা ইউসুফ আরমানী প্রমুখ। সম্মানিত অতিথি ছিলেন অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন, অধ্যক্ষ মাওলানা ড. আবদুল কাদের নিজামী, অধ্যক্ষ মাওলানা গিয়াস উদ্দিন, উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আমিনুল ইসলাম, অধ্যক্ষ হাফেজ মাওলানা মোহাম্মদ ফোরকান আহমদ, অধ্যক্ষ মাওলানা আবু ওসমান, মুহাদ্দিস মাওলানা খালেদ সাইফুল্লাহ, মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসেন, মাওলানা আব্দুল মতিন, অধ্যক্ষ মাওলানা জালাল উদ্দিন, মাওলানা আহমদ হোসেন, মাওলানা মোহাম্মদ ইসমাইল, মাওলানা মোহাম্মদ আলমগীর প্রমুখ। বিজ্ঞপ্তি।