দ্বৈত স্বর্ণজয়ী রোটারি ক্লাব অব ঢাকা লেগ্যাসি
Printed Edition
কক্সবাজারের হোটেল সী প্যালেসে সম্প্রতি অনুষ্ঠিত হয় রোটারি বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬। অনুষ্ঠানে এ বছর দ্বিগুণ গৌরব অর্জন করেছে রোটারি ক্লাব অব ঢাকা লেগ্যাসি। ক্লাবটির প্রেসিডেন্ট স্থপতি ড. মহিউদ্দিন আলমগীর সুপ্রিয় ২০২৫-২৬ মেয়াদের জন্য দ্বিতীয়বারের মতো মর্যাদাপূর্ণ গোল্ড প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। এ ছাড়াও, ক্লাবটির সামগ্রিক সেবা ও মানবিক কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ রোটারি ক্লাব অব ঢাকা লেগ্যাসি গোল্ড ক্লাব অ্যাওয়ার্ড লাভ করেছে। পুরস্কার গ্রহণ করে ড. সুপ্রিয় বলেন, ‘এই সম্মান আমার নয়, এটি আমাদের ক্লাবের প্রতিটি সদস্যের, যারা নিরলসভাবে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। এই স্বীকৃতি আমাদের আরো জোরেশোরে সেবার কাজ চালিয়ে যেতে উদ্বুদ্ধ করল।’ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট স্পেশাল রিপ্রেজেন্টেটিভ (রিপসা) টিম এবং ডিস্ট্রিক্ট ৬৪, ৬৫-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা ক্লাবটির অসাধারণ কর্মতৎপরতার ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানের শেষে ড. সুপ্রিয় ও তার দল আগামী বছরে সেবার গতি আরো বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি।