কাতার ওয়েব সামিটে অংশ নিলো প্রিয়শপ

সাপ্লাই চেইনের স্বচ্ছতার সাথে ফিনটেক উদ্ভাবনের সমন্বয়ে প্রিয়শপ দোকানিদের লজিস্টিক্স, অর্থায়ন এবং বাজার প্রবেশের প্রতিবন্ধকতা দূর করতে কার্যকর ভূমিকা রাখছে

Printed Edition
pro-2
কাতার ওয়েব সামিটে অংশ নিলো প্রিয়শপ

প্রযুক্তি ডেস্ক

বাংলাদেশের বি-টু-বি মার্কেটপ্লেস ও স্মার্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম প্রিয়শপ এবার বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি সম্মেলন কাতার ওয়েব সামিট ২০২৬-এ অংশ নিয়েছে। কাতারের দোহায় আয়োজিত এই সম্মেলনে প্রিয়শপ তাদের লক্ষ্যটাকে তুলে ধরেছে কীভাবে প্রযুক্তি ব্যবহার করে দেশের ছোট ও মাঝারি ব্যবসায়ীদের জীবন বদলে দেয়া সম্ভব।

বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি সম্মেলন হিসেবে স্বীকৃত ওয়েব সামিটে এবার ১৩০টিরও বেশি দেশ থেকে হাজার হাজার অংশগ্রহণকারীকে একত্রিত করেছে দোহায়। কৃত্রিম বুদ্ধিমত্তা, ফিনটেক, সাস্টেইনিবিলিটি এবং সারা বিশ্বের বৈশ্বিক উদ্যোক্তাদের নিয়ে আলোচনায় জমজমাট ছিল সামিট।

ওয়েব সামিটের মঞ্চে প্রিয়শপের সিইও আশিকুল আলম খাঁন বাংলাদেশের সামগ্রিক মুদি দোকানিদের অবস্থা তুলে ধরেছেন। ৩০ হাজারের বেশি উদ্ভাবনকারী, বিনিয়োগকারী এবং উদ্যোক্তাদের সামনে তিনি তুলে ধরেন কীভাবে প্রিয়শপের মাধ্যমে দেশের প্রায় দুই লাখ মুদি দোকানি এখন সহজেই পণ্য কিনতে পারছে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে, শীর্ষ এফএমসিজি ব্র্যান্ডের পণ্য এখন কীভাবে হাতের নাগালে পাচ্ছে এআই আর্থিক সেবার মাধ্যমে। সাপ্লাই চেইনের স্বচ্ছতার সাথে ফিনটেক উদ্ভাবনের সমন্বয়ে প্রিয়শপ দোকানিদের লজিস্টিক্স, অর্থায়ন এবং বাজার প্রবেশের প্রতিবন্ধকতা দূর করতে কার্যকর ভূমিকা রাখছে।