কোচের বার্তায় উজ্জীবিত ছিলাম
Printed Edition
ম্যাচ শেষে ব্রাজিল অধিনায়ক মিডফিল্ডার ক্যাসেমিরো কোচের বিষয়ে বললেন, যেকোনো পরিস্থিতিতে খেলোয়াড়দের শান্ত থাকার বার্তা দিয়েছিলেন কোচ। ক্যাসেমিরোর কথায়, ‘প্রথমার্ধের বিরতিতে কোচ আমাদের অনেক কিছু বলেছিলেন। তবে সবচেয়ে বড় বার্তাটি ছিল শান্ত থাকতে হবে। আমরা মাথা ঠাণ্ডা রেখেছিলাম বলেই ঘুরে দাঁড়াতে পেরেছি। দলের প্রত্যেকে এই প্রশংসার দাবিদার।’ দলের তরুণ ও বদলি খেলোয়াড়দের পারফরম্যান্সের আলাদা প্রশংসা করেন ক্যাসেমিরো। তিনি বলেন, ‘বেঞ্চ থেকে এসে মার্র্টিনেল্লি গোল করল, এন্ড্রিক ভালো খেলেছে, রাফিনহার জায়গায় রায়ান নিজেকে প্রমাণ করেছে। বিশ্বকাপ জিততে হলে এমন দলগত স্পিরিটই দরকার।’