সুবিদ বাজারে এসকোয়্যার ইলেকট্রনিক্সের শোরুম উদ্বোধন
Printed Edition
এসকোয়ার ইলেট্রনিক্স লিমিটেড সম্প্রতি সুবিদ বাজার, সিলেটে তাদের নিজস্ব শোরুম উদ্বোধন করেছে। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমান শোরুম উদ্বোধন করেন। এ সময় কোম্পানির পরিচালক আজমান আরিফ রহমান, মহাব্যবস্থাপক তানবীর আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ও বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এই শোরুমের মাধ্যমে এসকোয়্যার ইলেকট্রনিক্স লিমিটেড মাল্টি ব্র্যান্ডের যাত্রা শুরু করল। এখন থেকে এই শোরুমসহ তাদের সব শোরুমে জেনারেল, ডানাজ, হায়ার, স্যামসাং, ওয়ার্লপুল, বেকো, শার্প এবং প্যানাসোনিক ব্র্যান্ডের পণ্যসামগ্রী পাওয়া যাবে। বিজ্ঞপ্তি।