রফিকুল আলমের জন্মদিনে

Printed Edition
bino-3
রফিকুল আলমের জন্মদিনে

বিনোদন প্রতিবেদক

রফিকুল আলম, বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের জীবন্ত কিংবদন্তি সঙ্গীতশিল্পী। তিন দিন আগেই ছিল তার জন্মদিন। জন্মদিন উপলক্ষে অবশ্য বিশেষ কিছু করার তেমন সুযোগ ছিল না। কারণ দেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্র কয়েক দিনের শোক ঘোষণা করে। বিশেষভাবে উদযাপন না করা হলেও রফিকুল আলমের স্ত্রী দেশের বরেণ্য সঙ্গীতশিল্পী আবিদা সুলতানার ছোট ভাই প্রখ্যাত সুর¯্রষ্টা, সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন রফিকুল আলমের জন্মদিনে রফিকুল আলমের বাসায় যান এবং কিছুটা সময় তার সাথে কাটিয়ে আসেন। এক ফাঁকে রফিকুল আলম ও আবিদা সুলতানার সাথে একটি ছবিও তুলে রাখেন তিনি। সময়টিকে ফ্রেমবন্দী করে রাখতেই ইমন তার নিজের মোবাইলে তার বড় বোন আবিদা সুলতানা ও আবিদা সুলতানার স্বামী রফিকুল আলমের সাথে ছবি তোলেন। রফিকুল আলম বলেন, ‘যেহেতু রাষ্ট্রীয় শোকের সময়কালেই ছিল আমার জন্মদিন। তাই বিশেষভাবে দিনটি উদযাপনের তেমন সুযোগ ছিল না। তবে যারা খুব আপনজন তারা ফোন করেছেন, আমার জন্য দোয়া করেছেন। তাতেই আমি খুশি। আর ইমন তো পরিবারের মানুষ। সে তো আসবেই। ইমন এলো, অল্প সময় হলেও আমার ভীষণ ভালোও লেগেছিল।’ শওকত আলী ইমন বলেন,‘বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে রফিক ভাই এবং আবিদা আপার যথেষ্ট অবদান রয়েছে। তাদের গানে মুগ্ধ হয়েছেন এই দেশের দর্শক শ্রোতা। তাদের ¯েœহ ভালোবাসায় আমি ধন্য। দোয়া করি, আল্লাহ দুজনকেই সুস্থ রাখুন, ভালো রাখুন। আর দুজনকে নিয়ে আমার একটি বিশেষ পরিকল্পনা আছে। তা সময় হলেই সবাইকে জানান দেবো।’ গত ৩১ জানুয়ারি রফিকুল আলম ৭৩-এ পা রাখলেন। তার প্রবল ইচ্ছে ৭৫তম জন্মদিনটি বিশেষভাবে উদযাপন করার।