ভূরুঙ্গামারীতে আলেম-ওলামাদের সাথে প্রশাসনের নির্বাচনী সভা
Printed Edition
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ইমাম, খতিব, আলেম ও ওলামাদের নিয়ে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। আলেম-ওলামারা আসন্ন নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দেন। উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ওবায়দুল হকের সঞ্চালনা উপস্থিত ছিলেন- থানার ওসি আজিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার, খতিব আশফাকুর রহমান, খতিব হাবিল উদ্দিন প্রমুখ।