গফরগাঁও আসনে এলডিপির প্রার্থীর নির্বাচনী গণসংযোগ

Printed Edition

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে এলডিপির প্রার্থী ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ মাহমুদ মোরশেদ নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন। বৃহস্পতিবার বিকাল থেকে রাত পর্যন্ত পাগলা থানাধীন ত্রিমোহনী, পুলের ঘাট, পাগলা বাজার, কান্দিপাড়া বাজার, দত্তেরবাজার, বটতলা, ডাকবাংলা বাজার এলাকায় ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। হএ সময় সাথে ছিলেন কেন্দ্রীয় এলডিপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আবু রিজভী আল হোসাইনী, উপজেলা এলডিপির সভাপতি মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন খান, সহ-সভাপতি হোসেন মিয়া, প্রচার সম্পাদক মনির খান, সহ-দফতর সম্পাদক শামছুল হক মাস্টারসহ উপজেলা ও ইউনিয়ন নেতারা।