প্রাইম ব্যাংকের সাথে ব্যান্ডো ইকো অ্যাপারেলসের চুক্তি
Printed Edition
প্রাইম ব্যাংক পিএলসির কাছ থেকে সমন্বিত পেরোল ব্যাংকিং সেবা গ্রহণ করবে টিমটেক্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ব্যান্ডো ইকো অ্যাপারেলস লিমিটেড। সম্প্রতি ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দু’টি এ বিষয়ে একটি চুক্তি সই করে। এই চুক্তির আওতায় ব্যান্ডো ইকো অ্যাপারেলস লিমিটেডের কর্মীরা প্রতিযোগিতামূলক মুনাফাভিত্তিক স্যালারি অ্যাকাউন্ট করতে পারবেন। এ ছাড়া ফি মওকুফসহ ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড, লাইফস্টাইল সুবিধা, কাস্টমাইজড ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা এবং অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন ভোক্তাবান্ধব ব্যাংকিং পণ্য ও সেবা উপভোগ করতে পারবেন। স্বয়ংক্রিয় ও নির্বিঘেœ বেতন পরিশোধ এবং করপোরেট লেনদেন আরো সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন পেতে প্রাইম ব্যাংকের ওমনি ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রাইমপে’ ব্যবহারেরও সুযোগ থাকছে। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম নাজিম এ চৌধুরী এবং ব্যান্ডো ইকো অ্যাপারেলস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো: লুৎফর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির এসইভিপি ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ, এসইভিপি ও এরিয়া হেড অব করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং সাজিদ রহমান, ইভিপি ও টিম হেড অব করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং মো: কুদরাত-ই- খুদা, ভিপি ও হেড অব পে-রোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস। ব্যান্ডো ইকো অ্যাপারেলস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক মৌসুমি ফেরদৌস, পরিচালক মো: সামসুল আলম এবং সিইও মো: কাজী মনির উদ্দিন তারিমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।