নাবিকের প্রশিক্ষণ পেলেন ১৫৭ তরুণ, দেয়া হলো সনদ
Printed Edition
মাদারীপুর প্রতিনিধি
দেশী-বিদেশী জাহাজে কাজের সুযোগ করে দিতে নায়ারণগঞ্জ, বরিশাল ও মাদারীপুরের শিপ পার্সোনেল ট্রেনিং ইনস্টিটিউট (এসপিটিআই) থেকে ১৫৭ জন তরুণকে দেয়া হয়েছে মেরিন প্রশিক্ষণ। গতকাল রোববার মাদারীপুর সদর উপজেলার নয়াচর এলাকার এসপিটিআইয়ের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্তদের সনদ দেয়া হয়।
এ দিন তরুণ নাবিকদের কুচকাওয়াজে অংশ নিয়ে সালাম গ্রহণ করেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আন্তর্জাতিক মানের দক্ষ নাবিক তৈরি করা হলে দেশের সুনাম বিদেশের মাটিতে দ্রুত ছড়িয়ে পড়বে।
দেশের জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত প্রশিক্ষণ নেয়া তরুণরা। নিজেদের আন্তর্জাতিক মানের দক্ষ নাবিক হিসেবে গড়ে তোলাই মূল লক্ষ্য বলে জানায় তারা। এদিকে এক বছর মেয়াদি এই প্রশিক্ষণে শিক্ষার্থীদের ভর্তি, প্রশিক্ষণ, আবাসিক ও খাবারের ব্যবস্থা করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।