প্রজ্ঞা-আত্মার অনুষ্ঠানে তথ্যমন্ত্রী
আসন্ন অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাস হবে
Printed Edition
বিশেষ সংবাদদাতা
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাস করা হবে। পরবর্তীতে আইনটির বাস্তবায়নেও তথ্য মন্ত্রণালয়ের প থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে তামাক ব্যবহার অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। দেশের প্রায় তিন কোটি ৭৮ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ (৩৫ শতাংশ) তামাক ব্যবহার করেন। তামাক প্রতিদিন কেড়ে নেয় গড়ে ৫৪৮টি প্রাণ, পঙ্গুত্ববরণ করে অসংখ্য মানুষ। তামাকের আর্থিক তি বছরে প্রায় ৮৭ হাজার কোটি টাকা। ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আইন হিসেবে গৃহীত না হলে তামাকের ব্যবহারে সৃষ্ট য়তি ক্রমেই বাড়তে থাকবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা সেমিনার রুমে গতকাল প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা) আয়োজিত ‘জনস্বাস্থ্য সুরায় তামাক নিয়ন্ত্রণ : সরকারের সাফল্য, প্রতিশ্রুতি ও জনপ্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব বিষয় উঠে আসে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এই আশ^াস দেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আত্মার কনভেনর মর্তুজা হায়দার লিটন ও প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়েরসহ বিভিন্ন তামাকবিরোধী সংগঠনের প্রতিনিধিরা। আত্মার কো-কনভেনর নাদিরা কিরণের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল উপস্থাপনা তুলে ধরেন প্রজ্ঞার তামাক নিয়ন্ত্রণ বিষয়ক প্রকল্প প্রধান হাসান শাহরিয়ার।
গোলটেবিল বৈঠকে জানানো হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট মৃত্যুর ৭১ শতাংশই ঘটে হৃদরোগ, ক্যান্সারসহ বিভিন্ন অসংক্রামক রোগে, যার অন্যতম প্রধান কারণ তামাক ব্যবহার। বর্তমান সরকারি দল তাদের নির্বাচনী ইশতেহারে তামাক ব্যবহারজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় আইনি উদ্যোগ গ্রহণের সুস্পষ্ট প্রতিশ্রুতি প্রদান করেছে, যা অত্যন্ত সময়োপযোগী। জনস্বাস্থ্য সুরায় জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশটি আইন হিসেবে পাস করা হলে তামাক ব্যবহারজনিত অসংক্রামক রোগের প্রকোপ এবং সরকারের স্বাস্থ্য ব্যয় কমবে।
দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার বলেন, তামাক নিয়ন্ত্রণে শক্তিশালী আইনের বিকল্প নেই। জনপ্রত্যাশা পূরণে অধ্যাদেশটি যথাসময়ে আইন হিসেবে পাসের দাবি জানাচ্ছি।
চ্যানেল ২৪-এর নির্বাহী পরিচালক জহিরুল আলম বলেন, তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে গণমাধ্যম শক্তিশালী ভূমিকা পালন করছে, এটা চলমান রাখতে হবে।
অনলাইন সংবাদমাধ্যম চরচার সম্পাদক সোহরাব হাসান বলেন, জনস্বাস্থ্য সুরায় সরকারের উচিত হবে অধ্যাদেশটি হুবহু আইন হিসেবে পাস করা।