ইরানি হামলায় হাসপাতালে ভর্তি ৭৭৭ ইসরাইলি
Printed Edition
ইরান ইন্টারন্যাশনাল
ইরানে পরিচালিত ইসরাইলি অভিযানের নাম দেয়া হয়েছে ‘অপারেশন রোয়ারিং লায়ন’। গত শনিবার যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার পর পালটা হামলা চালায় ইরান। ইসরাইলে পরিচালিত ইরানি হামলায় এখন পর্যন্ত মোট ৭৭৭ জন ইসরাইলিকে দেশটির বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল সোমবার এসব তথ্য জানিয়েছে।
ইসরাইলি মন্ত্রণালয়ের দেয়া তথ্যানুযায়ী, এই বিপুলসংখ্যক মানুষের মধ্যে ৮৬ জন বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগ বা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে দু’জন সরাসরি ক্ষেপণাস্ত্র হামলায় আঘাত পেয়েছে এবং বাকি দু’জন নানা আনুষঙ্গিক কারণে আহত হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া নিবিড় পর্যবেক্ষণাধীন আছে আরো চারজন।
হাসপাতালে ভর্তি অন্যদের মধ্যে মাঝারি আকারে আহত হয়েছেন ২০ জন। এ ছাড়া ৫৮ জন ইসরাইলির অবস্থা স্থিতিশীল বা আশঙ্কামুক্ত বলে জানানো হয়েছে।