বিশ্বকাপে ৩ হাইড্রেশন ব্রেক

Printed Edition

ক্রীড়া ডেস্ক

যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডার যৌথ আয়োজনে হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। ৩২ দল থেকে বর্ধিত করে ৪৮ দল নিয়ে আসন্ন আসরে এবার নতুন নিয়ম আনছে ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা। ইতিহাসের অন্যতম উষ্ণতম আসরে ফুটবলারদের স্বাস্থ্য বিবেচনায় এক ম্যাচে তিন বিরতির নতুন নিয়ম নিয়ে এসেছে ফিফা। নতুন নিয়মানুযায়ী প্রতি অর্ধের ২২ মিনিট পর পানি পানের জন্য ৩ মিনিটের বিরতি দেয়া হবে। অর্থাৎ ৯০ মিনিটের প্রতি ম্যাচে ফুটবলাররা তিনবার বিরতি পাবেন। সাধারণভাবে প্রথমার্ধের ৪৫ মিনিট খেলা হওয়ার পর একবার বিরতি দেয়া হতো। ২০২৬ বিশ্বকাপ জুন-জুলাই মাসে অনুষ্ঠিত হবে। তাই অতি তাপমাত্রা বিবেচনা মাথায় নিয়েই এমন সিদ্ধান্ত।

এর আগেও এ রকম একটি নিয়ম ছিল, যাকে বলা হতো ‘কুলিং ব্রেক’। তবে শর্ত ছিল যে, ম্যাচের সময় ৩০ মিনিট অতিবাহিত হওয়ার পর তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলেই রেফারি কুলিং ব্রেক দিতে পারতেন।