কাশিয়ানীতে শিক ও শিা কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগ
Printed Edition
কাশিয়ানী (গোপালগঞ্জ) সংবাদদাতা
গোপালগঞ্জের কাশিয়ানীতে শিক ও শিা কর্মকর্তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে এক সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন করেছেন শিক-শিকিা, সহকারী শিা কর্মকর্তা ও কর্মচারীরা। গত মঙ্গলবার দুপুরে উপজেলা সদরে উপজেলা শিা পরিবারের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক শিক ও শিা কর্মকর্তা অংশ নেন।
অভিযোগ সূত্রে জানা যায়, করতোয়া পত্রিকার কাশিয়ানী প্রতিনিধি লিটন শিকদার মঙ্গলবার বেলা ২টার দিকে উপজেলা শিা কর্মকর্তার কার্যালয়ে যান। সেখানে তিনি উপজেলা শিা কর্মকর্তা উত্তম কুমার সরকার, সহকারী শিা কর্মকর্তা মো: চঞ্চল শেখ ও নবীন কুমার রায় এবং উপস্থিত প্রধান শিক আসিব আহমেদসহ অন্যদের সাথে বাগি¦তণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি তাদের ওপর চড়াও হয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করা হয়।
ঘটনার প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সংশ্লিষ্ট সাংবাদিক নিয়মিত বিভিন্ন শিাপ্রতিষ্ঠান ও অফিসে গিয়ে চাঁদা দাবি করেন। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদপে দাবি করেন তারা।
অভিযুক্ত সাংবাদিক লিটন শিকদারের বক্তব্য পাওয়া যায়নি।