ছিটকে গেলেন রসিংটন

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

দারুণ ছন্দে থাকা চট্টগ্রাম রয়্যালসের ইংলিশ ওপেনার অ্যাডাম রসিংটন আঙুলের চোটে ছিটকে গেলেন চলমান বিপিএলের বাকি অংশ থেকে। ৩২ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার ছয় ম্যাচে টানা তিনটি ফিফটিসহ করেছেন ২৫৮ রান। গড় ৬৪.৫০ ও স্ট্রাইক রেট ১৩৯.৪৫। সাত ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতে চট্টগ্রামের অবস্থান বিপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে।

রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে গত শুক্রবার ব্যাটিংয়ের সময় শ্রীলঙ্কান পেসার বিনুরা ফার্নান্দোর ডেলিভারি একটু লাফিয়ে উঠে আঘাত করে রসিংটনের আঙুলে। মাঠে শুশ্রƒষার পর আবার ব্যাটিং চালিয়ে গেলেও বেশিক্ষণ টিকতে পারেননি।