জয়পুরহাট চেম্বার অব কমার্সের সভাপতি হলেন আনোয়ারুল হক

Printed Edition

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬-২৭ মেয়াদের নির্বাচনে জেনারেল গ্রুপ থেকে পরিচালক পদে ১৫ জন এবং অ্যাসোসিয়েট গ্রুপ থেকে ছয়জন মোট ২১ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

পরিচালকদের মধ্য থেকে সভাপতি পদে বিশিষ্ট শিল্পপতি সিআইপি আনোয়ারুল হক আনু এবং অ্যাসোসিয়েট গ্রুপ থেকে সহসভাপতি পদে বিশিষ্ট ব্যবসায়ী এস এম শামস মতিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সিনিয়র সহসভাপতি পদে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী বজলুর রশিদ পলু।

অন্য পরিচালকরা হলেন- এফবিসিসিআইর সাবেক পরিচালক আমিনুল বারী, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল আলিম, আবুল খায়ের প্রামাণিক, আনিছুর রহমান লিটন, ডা: মাহবুব হাফিজ, এ টি এম শাহনেওয়াজ কবীর (শুভ্র), মাশরেকুল আলম, জীবন কৃষ্ণ সরকার, মাহমুদুল হাসান মেহেদী, সাবরিনা আফরিন, ওবাইদুর রহমান (টিসু), আনিছুর রহমান লিটন, মোস্তাফিজুর রহমান, আবুবকর সিদ্দিক, মতিয়র রহমান বাঁধন, শাহীন মোস্তাক, আব্দুল বাতেন, মাইনুল হাসান রাসেল, আইয়ুব ইসলাম, সোহেল রানা। গত মেয়াদে চেম্বার অব কমার্সের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এজাজ মতিন সরদার।