তিন বছর এইচ-১বি ভিসা বন্ধ রাখতে চায় ট্রাম্প প্রশাসন
Printed Edition
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
যুক্তরাষ্ট্রে বিদেশী দক্ষ কর্মীদের জন্য সবচেয়ে বড় ভিসা এইচ-১বি বন্ধ রাখার উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। অন্তত তিন বছরের জন্য এইচ-১বি ভিসা কর্মসূচি বন্ধ রাখার বিল যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটে পেশ করেছেন মন্টানার রিপাবলিকান সেনেটর টিম শিহি।
এই বিলে এইচ-১বি ভিসার আবেদনের জন্য ট্রাম্পের প্রস্তাবিত এক লাখ ডলার ভিসা ফি-ও বিধিবদ্ধ করার করার প্রস্তাব রাখা হয়েছে। ‘এন্ড এইচ-১বি অ্যাবিউজ অ্যাক্ট’ শীর্ষক এই বিল পেশের পক্ষে সেনেটরদের যুক্তি হল, এইচ-১বি কর্মসূচি তৈরি হয়েছিল শুধু সেই সব ক্ষেত্রে বিদেশী বিশেষজ্ঞ নিয়োগের জন্য, যেখানে যুক্তরাষ্ট্রে প্রয়োজনীয় দক্ষ কর্মীর অভাব রয়েছে ।