শেলটেকে মাসব্যাপী আবাসন মেলা ও সার্ভিস মান্থ শুরু
Printed Edition
শেল্টেক্থ(প্রা.) লিমিটেড তাদের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মাসব্যাপী আবাসন মেলার আয়োজন করেছে। বুধবার ৬০ শেখ রাসেল স্কয়ার, পশ্চিম পান্থপথে শেলটেকের করপোরেট অফিসে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শেলটেকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেলাটি শেলটেকের ঢাকা করপোরেট অফিস, তেজগাঁও সেলস অফিস, জলসিঁড়ি এবং চট্টগ্রাম অফিসে একযোগে অনুষ্ঠিত হচ্ছে, যা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। এ ছাড়াও শেলটেকথএপ্রিল মাসজুড়ে প্রথমবারের মতো “শেলটেকথসার্ভিস মান্থ ২০২৬” আয়োজন করেছে। এর আওতায় ১৯৮৮ থেকে ২০২৬ সাল পর্যন্ত শেলটেকের হস্তান্তরকৃত সব অ্যাপার্টমেন্ট ও বাণিজ্যিক স্পেসের জন্য মেইনটেন্যান্স, মেরামত কাজ এবং কারিগরি পরিদর্শন সেবা প্রদান করা হবে। এখন থেকে এই উদ্যোগটি প্রতি বছর নিয়মিত আয়োজন করা হবে। বিজ্ঞপ্তি।