গাজীপুর-৫ আসন

বিএনপি প্রার্থী ফজলুল হকের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

Printed Edition

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা

গাজীপুর-৫ (কালীগঞ্জ-পূবাইল-বাড়িয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলনের পক্ষে দলীয় সিনিয়র নেতারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার এ টি এম কামরুল ইসলামের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার।

গত রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহের সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান আলম ও আশরাফী হাবিবুল্লাহ ও সাবেক পৌর মেয়র মো: লুৎফর রহমানসহ আরো অনেকে।